ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের একটি মানুষ যেন অভুক্ত না থাকে এমন দৃঢ় প্রত্যয় নিয়ে ইউনিয়নের ৪০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে দিনরাত ছুটে চলেছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক। নিজ ও সরকারী অর্থায়নে খাদ্য পৌঁছে দিচ্ছেন ইউনিয়নবাসীর মাঝে।
মহামারী করোনা পরিস্থিতিতে গৃহবন্দি মানুষকে যাতে অভুক্ত থাকতে না হয় সেজন্য নিজে ও পরিষদের সদস্যদের নিয়ে রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
তিনি বলেন, আমার ইউনিয়নে ৭ হাজার ৫শ পরিবারের মধ্যে ইতোমধ্যে ব্যক্তিগতভাবে ৫ হাজার ১শ ও সরকারিভাবে ১ হাজার ৮শ হতদরিদ্র অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। চেয়ারম্যান হিসাবে নয়, মানবিক কারণে এমন মহামারীতে ব্যক্তিগতভাবে ইউনিয়নের গরিব মানুষের পাশে থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারীভাবে কোন ত্রাণ সামগ্রী পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সরকারিভাবে ৯টন চাল পেয়েছি। আমাদের প্রত্যেকেরই উচিৎ মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমি সেটাই করছি।
জানা গেছে, ইউনিয়নবাসীর খোঁজখবর নিতে এবং তাদের সার্বিক তথ্য জানতে হটলাইন চালু করেছেন চেয়ারম্যান এনামুল হক। ইতোমধ্যে হটলাইনে জেনে তিনি তথ্য গোপন রেখে সাড়ে ৩শ মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তার রাতের সঙ্গী হিসেবে ইউনিয়নের সদস্যদের সাথে নিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন তিনি।
তিনি আরো জানান, ইতিমধ্যে আমার মাধ্যমে আমরিকা প্রবাসী ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সেগুলাও ইউনিয়নে বন্টন করেছি।



