× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আটক-১, থানায় হস্তান্তর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আটক

ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
মামলার তথ্য যাচাই শেষে বিকেল ২টা ২০ মিনিটে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন অদ্য ১৬/১২/২০২৫ তারিখ ১৩:০০ ঘটিকায় বাংলাদেশী পাসপোর্টধারি যাত্রী আবুল কালাম আজাদ (৪৯), পিতা- দাউদ হোসাইন, গ্রাম- কৃষ্ণনগর, উপজেলা- ঝিকরগাছা
জেলা- যশোর ভারতে যাওয়ার জন্য  ইমিগ্রেশনে আসলে ইমিগ্রেশন সার্ভারের স্টপ লিস্টে তার নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদ  করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা আছে। যার নং ১৩, তারিখঃ ১৭-১২-২০২৪, জিআর নং ২৭৩। বিস্ফোরক আইন ১৯০৮, ধারা- ১৫(৩)২৫ডি। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ১৪:২০ ঘটিকায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানা ওসি ঘটনার সত্যতা শিকার করে বলে আসামীকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..