সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শোক

সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শোক

চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।

এক শোকবার্তায় (নিউইয়র্কে অবস্থানরত) ড. মোমেন বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী একজন অসাধারণ প্রতিভাবান নির্মাতা ছিলেন। চলচ্চিত্র ও নাটক নির্মাণসহ লেখক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। তিনি তাঁর সৃষ্টিকর্মের মাঝে বেঁচে থাকবেন।

ড. মোমেন মরহুম সালাউদ্দিন জাকীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার ঢাকায় একটি  হাসপাতালে সৈয়দ সালাহউদ্দিন জাকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।