× Banner
সর্বশেষ
মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নবীগঞ্জের আজলপুর-ইসলাম কাঁচা রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১ প্রথমবারের মতো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত আজ ২০ মে (৫ জ্যৈষ্ঠ) বুধবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শার্শা প্রতিনিধি

সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫ বোতল নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২০ মে ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে।
আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ হাজার  টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..