কালীগঞ্জে সনাতন ধর্মীয় মহা-সমাবেশ অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৫ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহে কালীগঞ্জে সনাতন ধর্মীয় মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ধর্মঠাকুর বৈরাগী ঠাকুরের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালা গ্রামের মাঠে অবস্থিত বৈরাগী ঠাকুরের আশ্রমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মহা-সমাবেশে দেশ বিদেশের  লক্ষাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বৈরাগী ঠাকুরের নৈকট্য লাভের আশায় এবং মনের বাসনা পুরনের জন্য ভক্তবৃন্দ এখানে সমাবিত হয়েছেন বলে জানান তারা।

বৈরাগী ঠাকুর আশ্রমের সভাপতি সুকেশ ঘোষ জানান, আজ থেকে দেড়’শ বছর পূর্বে বৈরাগী ঠাকুরের আশ্রমে এলাকার মানুষ সন্তানলাভ, রোগমুক্তি ও মনের বাসনা পুরনের জন্য আশ্রমে মানসা করতো। এরই পর থেকেই চলছে এ মহা-সমাবেশ ও পুজা অর্চনা। যদি কোন ভক্ত বৈরাগী ঠাকুরকে ভক্তিসহকারে স্মরণ করে কিছু কামনা করেন তাহলে তার মনবাসনা পুরণ হয়। মহা-সমাবেশ উপলক্ষে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক আনারুল কবির মন্টু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান অধিবাসী পার্টির প্রেসিডিয়াম সদস্য মিঠুন চৌধুরী, সভাপতি দীপক গুপ্ত, কালীগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক জগবন্ধু সিংহ, কালীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক বিপ্লব বিষ্ণু। দিনব্যাপী এই মহা-সমাবেশে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।