যশোর প্রতিনিধি: ঢাকার আদাবরে মানসিক হাসপাতালে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে।
আজ ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় যশোরে অবস্থানরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের যশোর শাখার এ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু তুহার নেতৃত্বে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন, ভিডিও ফুটেজে যারা আনিসুল করিমকে টেনে হিঁছড়ে ওই কামরাটিতে নিয়ে যায় তারা কেউ চিকিৎসক ছিলেন না। এদের মধ্যে চারজন ওয়ার্ড বয়, দুইজন সমন্বয়কারী আর কয়েকজন পরিচ্ছন্নকর্মী ছিলো। আমরা আনিসুল করিমের খুনিদের দ্রুত বিচার দাবি করছি।




