সিদ্ধিরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু মাস্টার বলে জানা গেছে

গতকাল শনিবার দিবাগত রাত ১টার পর ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডাকাত সর্দার বলে জানিয়েছে ্যাব

্যাব আরো জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে ডাকাতরা ্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য ্যাবও পাল্টা গুলি করে। কিছুক্ষণ গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে দেলোয়ার হোসেনকে শনাক্ত করা হয়

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, নিহত দেলু নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকায় থাকতেন। পুলিশের তালিকায় ডাকাত সর্দার হিসেবে তাঁর নাম রয়েছে। এলাকায় মাদক সম্রাট হিসেবে তিনি চিহ্নিত। সম্প্রতি নারায়াণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে তাঁর বাহিনীর একাধিক বন্দুকযুদ্ধ হয়। তাঁকে ধরা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে সদর সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে

ওসি জানান, এই ডাকাত দলে দেলু নামের আরো দুজন আছেন। তাঁরা এখন কারাগারে

দেলু মাস্টারের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।