স্টাফ রিপোর্টার দুলাল পাল: মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খলসী ইউনিয়নের রৌহা গ্রামে লক্ষ্মির বটতলায় শাহীন নামে এক নতুন সাধকের আস্তানা পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায় যে, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খলসী ইউনিয়নের রৌহা গ্রামে লক্ষ্মির বটতলায় শাহীন নামে একজন সাধকের আস্তানা পাওয়া গেছে। উক্ত সাধকের নিকট শত শত মহিলা পুরুষ যাওয়া আসা করছে বিভিন্ন রোগের জন্য।
উক্ত সাধক বলেন যে কোন এক নিয়তে লক্ষ্মীর বটতলায় তার কাছে গেলে মনের আশা আল্লাহ্ তা পূরণ করেন। সরজমিনে দি নিউজের সাংবাদিক পর্যবেক্ষন করেন ঐ সাধকের আস্তানা এবং বিভিন্ন লোকের সাক্ষাৎকারে জানা যায় যে কোন সমস্যার জন্য তার কাছে যেই এসেছে আল্লাহ্ তা মাপ করে দিয়েছে।
সেই সাধক কোন ঔষধপত্র,তাবিজ-কবজ দেয় না , সে আধ্মাত্মিক ভাবে সবার সব রোগ নির্মূল করেন। আরও সূত্রে জানা যায়, ঐ সাধক প্রতি বছর দুই বার ওরশ শরীফ পালন করেন একটি চৈত্র মাসের ১৬ তারিখে ও অন্যটি কার্তিক মাসের ২৫, ২৬, ২৭ তারিখে। তিন দিন ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
সেখানে হাজার হাজার লোকের আগমন ঘটে এবং সাধক আরও জানান তিনি প্রতি বছর রমযান মাস থেকে কোন দানা খান না, খাওয়া-দাওয়া করেন শুধু কবুতরে কাচা মাংস, কাচা দুধ, দেশী মুরগির কাচা মাংস, এভাবে তিন মাস সেবা করেন।
লোকমুখে জানা যায় যে, উক্ত সাধকের আস্তানায় বিভিন্ন দেশ থেকে মানুষের আগমন ঘটে। তাদের কোন অসুখ বিসুখ হলে এই সাধকের নিকট এসে তাদের রোগ মুক্তি পায়। সাধক আরও সুত্রে জানান ধর্ম হচ্ছে একটাই আমার কাছে হিন্দু, মুসলিম বোদ্ধ, খ্রিস্টান সবাই একই।
পরিশেষে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খলসী ইউনিয়নের রৌহা গ্রামে লক্ষ্মির বটতলায় শাহীন নামে সাধক কি সত্যিই কি আধ্যাত্মিক? উনার নিকট গেলে কি সত্যিই রোগমুক্তির নিরাময় ঘটে। এই সাধককে আরও ভালভাবে জানা দরকার ঐ এলাকার কিছু লোকজনের নিকট প্রশ্নবিদ্ধ; সাধক ধূমপান করেন এবং মাংস ভক্ষণ করেন।


