× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নিজস্ব প্রতিবেদক

সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে - স্বাস্থ্যমন্ত্রী
সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে - স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মহাখালীতে নিপসম আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় টিবি রোগ ভয়াবহ আকারে বেড়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘রোগ প্রতিষেধকের থেকে প্রতিরোধের দিকে জোর দিতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সরকার চিকিৎসার জন্য দামি যন্ত্রপাতি কিনে প্রান্তিক হাসপাতালে ফেলে রেখেছে, তবে বর্তমান সরকার এ বিষয়ে সোচ্চার। নতুন যন্ত্রপাতি কেনা হয়েছে। এরইমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেয়া হবে ও ফিজিওথেরাপি চালু করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..