সিঙ্গাপুর থেকে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন এরশাদ

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার রাত ৮টায় তাকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মো. আমির হোসেন ভূঁইয়া প্রমুখ।

হুসেইন মুহম্মদ এরশাদকে বিমান বন্দরে স্বাগত জানান, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এস,এম আবদুল মান্নান, নাসরি জাহান রত্মা এমপি, আজম খান, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই।

উল্লেখ্য, তিনি গত ৯ই জুলাই নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্যই সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান (বিজি- ০০৮৪)-এর একটি ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।