× Banner
সর্বশেষ
ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে – বাণিজ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৭ জুন, ২০২৬
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে - বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে, বহু উচ্চে নিয়ে যায়, যা মানুষকে আশাবাদী করে তোলে। শিল্প, সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা করা, বা যারা এ ধরনের কাজের সাথে জড়িত তারা শুধু মনের খোরাক পান না, নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ নতুন গতিবিধি চর্চার ফসল পান।

সিলেট শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার নগরীর শাহী ঈদগাস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন। আলোচনায় অংশ নেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সংস্কৃতি সংগঠক মনজুর আহমদ চৌধুরী।

সম্মাননা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পদক, সম্মাননাপত্র ও সম্মাননা চেক তুলে দেন।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’- প্রাপ্তরা হলেন, আবৃত্তিতে সালেহ আহমদ খসরু, ফটোগ্রাফিতে মো. আবদুল মোনায়েম, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সেলিম আউয়াল, কণ্ঠ সংগীতে মো. শামীম আহমদ, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গীতবিতান-বাংলাদেশ।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪’- প্রাপ্তরা হলেন, কন্ঠ সংগীতে প্রতীক এন্দ, চারুকলায় আবদুল মালিক, নৃত্যকলায় শ্যামল ঘোষ, যন্ত্র সংগীতে মো. স্বপন খান, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।


এ ক্যটাগরির আরো খবর..