সালমান শাহ অপমৃত্যুর মামলায় অগ্রগতি প্রতিবেদন আদালতে

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ ইমন ওরফে সালমান শাহ’র অপমৃত্যুর মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন।

সোমবার মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম ওই অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করেন।

ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস ওই প্রতিবেদন গ্রহণ করে আগামী ২৫ ফেব্রুয়ারী পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, অত্র মামলার তদন্তভার গ্রহণ করার পর তিনি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করেন। এছাড়া ঘটনার সাথে সাক্ষী হুমায়ুন কবির, আ: সালাম, দেলোয়ার হোসেন শিকদার, আ: খালেক হাওলাদার, বাদল খন্দকার (চলচিত্র পরিচালক), শাহ আলম কিরণ (চলচিত্র পরিচালক), মুশফিকুর রহমান গুলজার, এস এম আলোক সিকদার ও হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ড করেন। আরও কিছু সাক্ষীদের ঠিকানা নির্ণয়ের জন্য তাদের স্থায়ী ঠিকানায় অনুসন্ধান স্লিপ ইস্যু করেছেন। নারাজীর আসামী রুবির ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। সর্বশেষ গত ১৯ নভেম্বর সালমান শাহ’র মামা

অ্যামেরিকা প্রবাসী আলমগীর কুমকুম এর জবানবন্দি সাক্ষী হিসেবে আদালত কর্তৃক রেকর্ড করিয়েছেন। এর আগে গত বছর ৬ ডিসেম্বর আলোচিত এ মামলা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।

ওই তদন্তাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় থাকা এ মামলার নারাজীর আসামী রাবেয়া সুলতানা রুবি গত ৭ আগস্ট ফেইসবুকে এক ভিডিওবার্তায় সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেন, যা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও বার্তায় রুবি বলেছেন, “সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহকে খুন করা হইছে, আমার হাজব্যান্ড এটা করাইয়াছে আমার ভাইরে দিয়ে। সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডকে দিয়ে। আর সব ছিল চাইনিজ মানুষ।” রুবি আরও বলেছেন, স্বামীর নাম চ্যাংলিং চ্যাং, যিনি বাংলাদেশে জন চ্যাং নামে পরিচিত ছিলেন। ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সাংহাই রেস্টুরেন্ট নামে তার একটি চাইনিজ রেস্তোরাঁ ছিল। হত্যাকান্ড ঘটানোর পর তার ভাই রুমিকেও খুন করা হয়েছে। রুবির ওই বক্তব্য প্রমান করে যে, শালমান শাহ আত্মহত্যা করেন নাই।’ ওই ভিডিও বার্তার পর তদন্তে গতি পায়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের লাশ ১১/বি নিউস্কাটন রোর্ডের ইস্কাটন প্লাজার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামেলি পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

এর আগে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের ওপর নারাজীর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালত র‌্যাবকে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন করলে র‌্যাবকে দেওয়া তদন্তের আদেশ বেআইনী ঘোষণা করা হয়।

শালমান শাহের মা নীলা চৌধুরী নারাজীতে মাফিয়া ডন মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। অপর ১০ জন হলেন, সালমান শাহের স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, রেজভী আহমেদ ওরফে ফরহাদ, এফ ডিসির সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহপরিচারিকা মনোয়ারা বেগম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।