× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

সালথায় শিশুদের মাঝে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ নামক বই বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Distribution-of-a-book-called-Bangabandhu.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় শিশুদের মাঝে “ছোটদের খোকা থেকে বঙ্গবন্ধু” নামক বই বিতরণ করা হয়েছে।

সালথা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান মোল্যার উদ্যেগে আজ শুক্রবার বিকাল ৫টায় উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর বাজারে সৈয়দা সাজেদা চৌধুরী পাঠাগারের সামনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ। এসময় এক হাজার শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..