সালথায় মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথায় মাছ বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৯ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার মাঝারদিয়া হাটের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। ইলিম মাছ বিক্রি করার অপরাধে সঞ্জয় মালোকে ৫শত টাকা জরিমান করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। জব্দকৃত মাছ এতিমখানায় দিয়ে দেন। এ অভিযান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।