আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত উপজেলার রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম (আরইআর এমপি-২) প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবু।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, সহকারী পুলিশ সুপার নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।




