সালথার চরবাংরাইলে নৌকার প্রার্থীর উঠান বৈঠক

সালথার চরবাংরাইলে নৌকার প্রার্থীর উঠান বৈঠক
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাইল গ্রামে আওয়ামী লীগের মনোনীত নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শৈশব স্মৃতি সংঘের আয়োজনে বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে গ্রামের মুন্সী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আওয়ামী লীগ নেতা এ্যাড. হাবিবুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন লাবু চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।