সাপাহার সাহাপাড়া দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খাদ্যমন্ত্রী

সাপাহার সাহাপাড়া দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খাদ্যমন্ত্রী

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর সাপাহার সাহাপাড়া দূর্গা মন্দিরে ভিডিও কনফারেন্সে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার বিকেল ৪টায় সাহাপাড়া দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ,উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) কর্মকর্তা সন্তোষ কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনমথ সাহা,মন্দিরের সভাপতি অশ্বিনী সাহা,ডা: অর্জুন সাহা সহ গ্রামের সকল ভক্তবৃন্দ।

মন্ত্রী বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাধ্যমে এই মন্দির নির্মাণে ১০লক্ষ টাকা প্রদান করেছেন, তিনি অরো জানান এই টাকাতে মন্দিরের সম্পর্ন কাজ সমাপ্ত হবে না তবে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় মন্দির নির্মাণে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।