স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডাকবাংলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল (৩৮) দীর্ঘদিন ধরে পলাতক ছিলো সে কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইন”ার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গ্রেফতার কৃত জামাল তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডাকবাংলা বাজার থেকে তাকে গ্রেপতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।




