সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:প ঞ্চগড়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে দূর্নীতিবাজ আমলা কর্তৃক লাঞ্ছিতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা পঞ্চগড় প্রেসক্লাব।

১৮ মে (মঙ্গলবার) দুপুর ২টায় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পঞ্চগড় প্রেস ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল প্রমূখ। বক্তারা অতিসত্বর দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে দূর্নীতিবাজ আমলা কর্তৃক লাঞ্ছিতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।