সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতিত্ব তথ্যমন্ত্রীর

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতিত্ব তথ্যমন্ত্রীর
তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাছান মাহমুদের সভাপতিত্বে বোর্ডের অষ্টাদশ সভা অনুষ্ঠিত। 
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীতে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঘুড়ি উৎসবের পর এ সভা হয়।
অসুস্থ, অস্বচ্ছল, প্রয়াত সাংবাদিকদের ও তাদের পরিবারের জন্য অনুদান প্রদানের লক্ষ্যে আয়োজিত এ সভায় ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস,এম, মাহফুজুল হক, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সভায় অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।