বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন দ্বিস্তর বিশিষ্ট সমবায় পদ্ধতির জাতীয় শীর্ষ প্রতিষ্ঠান। যার কার্য এলাকা দেশের ৪৫৪টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(ইউসিসিএ)। প্রতিষ্ঠা কাল থেকেই প্রতিষ্ঠানটি দেশের সকল সমবায়ীদের স্বার্থে কাজ করে আসছে। বললেন বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ইসরাফিল আলম এমপি।
আজ ২৩শে মার্চ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার এবং স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও স্বনির্ভরতা অর্জনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা বাংলাদেশের সমবায়ীদের মিলন মেলার উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হল। অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মোঃ মকবুল হোসেন এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার।
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি, পরিচালকগণ, উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তাগণ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতিগণ ও বাংলাদেশ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



