মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৩-১৭): মেহেরপুর সদর উপজেলা যুবলীগের নব নির্বাচিত কমিটির সদস্যরা মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওমীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন-এর সঙ্গে মতবিনময় সভা করেছেন ।
গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য’র বাসভবনে ওই মতবিনিময় সভ অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহাবুব, মিজানুর রহমান, সাজেদুর রহমান সাজু, হাবিবুল্লাহ হাবিবসহ নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।



