সকল ধর্মবর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামকে এগিয়ে নিতে চাই -মোশারফ হোসেন এমপি

সকল ধর্মবর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামকে এগিয়ে নিতে চাই -মোশারফ হোসেন এমপি
অসীম মোহন্ত(নন্দীগ্রাম)বগুড়াঃ নন্দীগ্রামের উপজেলার দাসগ্রাম রাধা-গোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন পরিদর্শনে এসে বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন বলেন সকল ধর্মবর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামকে এগিয়ে নিতে চাই।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় বাবু হরিশ চন্দ্রের সভাপতিত্বে লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলাউদ্দিন, আব্দুর রহিম, হাসেম আলী, যুবদল নেতা শফিউল আলম সুমন, আব্দুল মজিদ, আবুল কালাম, আদম হোসেন, শাহিন আলম, ছাত্রদল নেতা আব্দুর রউফ রুবেল, মোস্তাফিজুর রহমান তারেক ও জুয়েল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।