সংখ্যালঘুদের সুরক্ষায় আইন পাস করুন শাহরিয়ার কবির

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনের আগেই সংখ্যালঘুদের সুরক্ষায় আইন পাস করুন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ভয়াবহ চক্রান্ত করছে। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিভক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শাহরিয়ার কবির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ শুরু করেছেন, এখনও শেষ করতে পারেননি। এখনও দল হিসেবে জামায়াতের বিচার হয়নি; মৌলবাদী সংগঠনগুলো নিষিদ্ধ হয়নি। এসব দাবি পূরণে আমাদের আন্দোলনে থাকতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করতে কাজ করতে হবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।