শ্রীলঙ্কায় জ্বালানি তেলের তীব্র সংকট

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের তীব্র সংকট

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের জন্য তীব্র সংকট দেখা দিয়েছে। দেশটিতে যে পরিমাণ তেল মজুত আছে, তা দিয়ে কমবেশি চার দিনের চাহিদা মিটবে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা।

শ্রীলঙ্কায় অর্থনীতিতে ধস নামে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ তলানিতে নামার পর এমন সংকট দেখা দেয়। যা গত ১০ বছরে আচ পডেনি।

সংকটের মধ্যে তেল কিনতে শ্রীলঙ্কার পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের কয়েক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে। অনেক জায়গায় পেট্রল ও ডিজেলের জন্য গাড়ির মালিকেরা সারা রাত অপেক্ষা করেছেন। এসবের জেরে বিক্ষোভের ঘটনাও ঘটছে।

জ্বালানি তেলের বিক্রেতাদের কাছে শ্রীলঙ্কার ৭২ কোটি ৫০ লাখ ডলার বাকি পড়েছে বলে জানিয়েছেন কাঞ্চনা উইজেসেকেরা।

এই পরিস্থিতিতে দেশবাসীকে প্রয়োজনীয় নয়, এমন ভ্রমণ ও জ্বালানি মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।