× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
মোদির দেশে ফেরার সময় পরিবর্তন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন আজ। এই উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’, যা ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর অবধি চলবে। নরেন্দ্র মোদীর জন্মদিনে আয়োজিত এই সেবা সপ্তাহে মন্ডল থেকে বুথ পর্যায়ের প্রতিটি ইউনিটের কর্মীরা নিজ নিজ জায়গায় সেবার বিভিন্ন কাজ করবেন।

এ বিষয়ে জে পি নাড্ডা বলেন, হাসপাতালে ফল বিতরণ হোক, বাচ্চাদের বই দেওয়া হোক বা রক্তদান আয়োজন করা হোক, এমন কাজ সর্বত্রই করা হবে। এছাড়া মঙ্গলবার তিনি বলেন, প্রতিটি বিজেপি কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে জনসেবাতে নিয়োজিত রয়েছেন।

বিজেপি নেতা জেপি নাড্ডা উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে সেবা সপ্তাহের আয়োজন করেন। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী সারা বিশ্বে ভারতের নাম আলোকিত করেছেন। করোনার মতো কঠিন সময়ে প্রধানমন্ত্রী মোদী দরিদ্র, শ্রমিক, কৃষক ও শ্রমিকদের জন্য রেশন থেকে আর্থিক সহায়তার কাজ করেছেন।

প্রধানমন্ত্রী মোদীর ৭০ তম জন্মদিন হওয়ায় ‘সেবা সপ্তাহ’ চলাকালীন এর থিম হবে ‘৭০’। পার্টির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ৭০ জন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে তাঁদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়া ৭০ জন দৃষ্টিহীন ব্যক্তিকে চশমাও দেওয়া হবে।

বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ও কাজের বিষয়ে ওয়েবিনারদের মাধ্যমে ৭০ টি বড় ভার্চুয়াল সম্মেলনও অনুষ্ঠিত হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। এছাড়া প্রতিটি বুথ স্তরে ৭০ টি চারা রোপণ করা থেকে শুরু করে সমস্ত জেলা সদরের ৭০ টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..