শেখ হাসিনার জন্মদিনে টুইটারে শুভেচ্ছা বার্তা লিখলেন নরেন্দ্র মোদি

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার  সকালে এক টুইট বার্তায় মোদি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান।

নরেন্দ্র মোদি টুইট বার্তায় লিখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য লাভ করুন তিনি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা । ১৯৪৭ সালের এই দিনে (২৮ সেপ্টেম্বর) তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

শেখ হাসিনার ডাক নাম হাসু। দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে দাদা-দাদির কোলে-পিঠে মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়ায়। তারা পাঁচ ভাই-বোন। অপর চারজন হচ্ছেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল।

ভাই বোনদের মধ্যে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের হাতে নিহত হন।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরনো ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় তারা ওঠেন।

১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।