× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

শুধু সরকারি চাকরির ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও ডোপ টেস্ট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/legal-committee.jpg

প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের নীতিমালা তৈরি হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করতে হবে। বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রী একাধারে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি।

মাদকসেবী, বিক্রেতা ও আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করার পর তা রোধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলেও জানান আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক।

মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদক যাতে আরও নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি। মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে।

বেশকিছু জেলাকে মাদকমুক্ত করার প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করার প্রকল্প নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কীভাবে এটি বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে। তারা কার্যপরিধি, কার্যপদ্ধতি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..