× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

শীতের শেষের ঝড়োবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ শীতের শেষের ঝড়োবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি জেলার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল নগরী।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার ভোর ৬টায় বরিশালে উত্তরপশ্চিম দিক থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস ও বজ্র বৃষ্টি শুরু হয়। এই দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে সড়কের পাশে বিলবোর্ড ও গাছপালা ভেঙে পড়ে। নগরীর পলাশপুর ডকইয়ার্ড ও ভাটিখানায় ভেঙ্গে গেছে কাঁচা ঘরবাড়ি ও মসজিদ।

বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় সকাল ৬টা থেকে এখন পর্যন্ত শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামে ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল ৯টা থেকে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। কোন প্রস্তুতি না থাকায় বেশিরভাগ মানুষকেই দেখা গেছে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে। রাস্তাঘাটে কমে গেছে যান চলাচল।


এ ক্যটাগরির আরো খবর..