× Banner
সর্বশেষ
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

শিশুর ঠোঁটে চুমু দেওয়া কি ঠিক?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: শিশুকে আদর করার সময় অনেকে ঠোঁটে চুমু দেন বা শিশুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করেন। এটি শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

বিশেষজ্ঞরা বলেন, শিশুর ঠোঁটে চুমু দিলে সে হারপেস সিমপ্ল্যাক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। এটি বড়দের জন্য তেমন অসুবিধার বিষয় নয়। তবে খুব ছোট শিশু এই ভাইরাসের সাথে লড়াই করতে পারে না। এটি শিশুর মৃত্যুর কারণও ঘটাতে পারে।

হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস

হারপেস সিমপ্লেক্স ভাইরাস সংক্রামক রোগ এবং খুব প্রচলিত রোগ। এটি সাধারণত ঠোঁটকে আক্রান্ত করে। এই ভাইরাসে আক্রান্ত হলে শিশুদের যেসব সমস্যা হয় :

  • জ্বর
  • অস্বস্তি
  • ঠোঁটে চুলকানি বার ঠোঁট জ্বালাপোড়া
  • শরীরে ফোলাভাব
  • মাড়িতে লাল ভাব
  • ঠোঁট, মুখে ঘা হওয়া।

ভাইরাসটি ঠোঁটে আক্রমণ করে শরীরের অন্যান্য জায়গাও ছড়িয়ে পড়তে পারে, যেমন— লিভার, মস্তিষ্ক ইত্যাদি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

যেকোনো রোগ বাধিয়ে ফেলার আগেই প্রতিরোধ করা উচিত। অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই এই ভাইরাস থেকে বাঁচতে শিশুদের আদর করার সময় ঠোঁটে চুমু দেওয়া থেকে বিরত থাকার পরামর্শই দেন বিশেষজ্ঞদের।


এ ক্যটাগরির আরো খবর..