× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ২ কোটি ৪০ লাখ শিশু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতের কারণে স্কুলে যেতে পারছে না বিশ্বের ২২টি দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, এই দেশগুলিতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে যাওয়ার উপযোগী প্রায় ১০ কোটি ৯০ লাখ শিশু রয়েছে। এদের মধ্যে প্রতি চারজনে একজন শিক্ষাবঞ্চিত হচ্ছে। এই সংখ্যাটি সবচেয়ে বেশি দক্ষিণ সুদানে। দেশটির ৫১ শতাংশ শিশুই শিক্ষাবঞ্চিত। এরপরই আছে নাইজারের অবস্থান। দেশটির ৪৭ শতাংশ শিশুই শিক্ষাবঞ্চিত। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে সুদান ও আফগানিস্তান।

ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান জো বর্নি জানান, সংঘাতের কারণে এসব শিশুরা তাদের পরিবার, বাড়ি, বন্ধু, নিরাপত্তা সবই হারিয়েছে।

তিনি বলেন, ‘ন্যুনতম পড়া ও লেখায় অসমর্থ্য হওয়ায় এসব শিশুর  ভবিষ্যত হারানোর আশঙ্কায় রয়েছে। যখন সাবালকত্ব অর্জন করবে তখন তারা অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে।’

ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, সংঘাতের কারণে এখন যেসব শিশু স্কুলে যেতে পারছে না, তাদের সশস্ত্র গ্রুপগুলিতে নিয়োগ দেওয়ার ঝুঁকি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..