শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর -এম পি গোপাল

শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর -এম পি গোপাল

শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর তাই আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে । বলেছেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

আজ ১৪ জুলাই(বৃহস্পতিবার) দিনাজপুর জেলার কাহারোল উপজেলা দক্ষিণ মহেশপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় দৈনিক পত্রালাপ সম্পাদকীয় কার্যালয়ে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা গ্রহন কালে এসব কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় মিত্র, প্রধান শিক্ষক মজিবুর রহমান , জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।