× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করায় ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয় । ঘন্ট্যাপী এ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সাখাওয়াত হোসেন, নাসিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো এবং সেই মর্মান্তিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা এ জঘন্য কাজটি করেছে তারা খুব খারাপ করেছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন যাবেন বলে হুশিয়ারি দেন।


এ ক্যটাগরির আরো খবর..