শার্শায় বোমা হামলা ও কুপিয়ে নৌকা প্রতীকের ৬ কর্মীকে যখম

এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের উপনির্বাচনের প্রচারাভিযানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষের কর্মীদের উপর বোমা হামালা গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে শামিম হোসেন, মেহেদী হাসান শিপন খায়রুজ্জামান মনা, মিশন ও হাফিজুর নামে ৬ যুবককে রক্তাক্ত যখম করেছে চশমা প্রতীকের প্রার্থী  ও তার সন্ত্রাসী বাহিনীরা।

রাত সাড়ে ৭ টার সময় তারা শার্শার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের উপর দিয়ে হরিনাপোতা যাওয়ার সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী  বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামালায় ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বোমার আঘাতে মনা ও মিশনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পেটে মাথায় বোমার আঘাতে মারাত্মক রক্তাক্ত যখম হয়েছে। নাভারন বুরুজ বাগান হাসপাতাল মনা ও মিশনের অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর সদর হাসাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পর শার্শার সর্বোস্তরের মানুষ নিন্দার জড় তুলেছে এবং এ ধরনের ন্যাক্কারজনক হামলার আসামীদের গ্রেফতার করে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানিয়েছে।

নাভারন হাসপাতালে চিকিৎসাধিন হাফিজুর রহমান জানান,  কামাল ও তার সন্ত্রাসী বাহিনীরা বোমা হামলার সাথে ৬ রাউন্ড গুলি করে।

শার্শার ওসি এম মশিউর রহমান বলেন, এ ঘটনায় মইনুল ইসলাম বাদী হয়ে প্রধান আসামী কামালসহ ৩৩ জনের নামে একটি এজাহার দাখিল করেছে। আসামীদের আটকের ব্যাপারে অভিযান চলছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।