শার্শায় পিস্তল ও গুলিসহ আটক-১

এম,এএ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ১ টি ওয়ান শুট্যার গান পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ নুরুজ্জামান (২২) নামে একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার নাভারণ রেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নুরুজ্জান যশোরের শার্শা থানাধীন নাভারন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত: নওশের সরদার এর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান  জানান, রবিবার  দুপুর ২টার দিকে শার্শার নাভারণ রেল বাজার জামে মসজিদ এর সামনে অস্ত্র নিয়ে সে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।   পরে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ১টি ওয়ান শুট্যার গান  পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধেঅেস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।