মাদারীপুরের বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের ডাসার উপজেলা গ্রাম আদালতের আয়োজনে রোববার(৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ডাসার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাসার উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অডিনেটর নাসির উদ্দিন(লিটন), ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ইউপি সদস্য শরীফ জাহিদুর ইসলাম,ডাসার ইউনিয়নের প্রশানিক কর্মকর্তা সুশান্ত বৈদ্য প্রমুখ।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ,শিক্ষক,সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মীয় প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমস্যা সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানে হয়।




