শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী এ কর্মসূচী পালন হবে।
 শনিবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ দিনের কর্মসূচী ঘোষণা করেন সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান। আলোচনায় বক্তারা বলেন, ১৪ লাখ নারীসহ দেশে মোট জনসংখ্যার ১২ শতাংশের অধিক পত্যক্ষ ও পরোক্ষ ভাবে মৎস্য খাতে জড়িত।
বর্তমানে ইউরোপিয়ন,ইউনিয়ন,যুক্তরাষ্ট্র,জাপান,রাশিয়া ও চীনসহ ৫০টিরও বেশি দেশে মাছ রফতানি হয়ে থাকে। ২০২০-২১ অর্থবছরে ৪০৮৮.৯৬ কোটি টাকা মুল্যের ৭৬,৫৯১৬৯ মেট্রিক টন মাছ রফতানি হয়েছে। দেশে রফতানি আয়ের মোট ১.৩৯ শতাংস আসে মাছ থেকে।
৭ দিন ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে,মাইকিং ও ব্যানার ফেস্টুনে পাচার প্রচারনা, মৎস্য অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ে মাছ চাষী ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময়, পুকুরের মাটি ও পানি পরীক্ষা,সুফল ভোগীদের প্রশিক্ষন ও জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাগনের মতবিনিময়। জানা যায়, শার্শা উপজেলাতে মোট জলাতয়ন ৬৬৬১.৭৪ হেক্টর। ২০২০ সালে মাছ চাষের লক্ষ্য মাত্রা ছিল ২৫৭৭৩.৬৮ মেট্রিক টন। উৎপাদন হয় ৩৮৩৯.৫৪ মেট্রিক টন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।