নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠের সামনে থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

ভারতে হযরত মোহাম্মদ সাঃ কে অবমাননার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, শেখ ওবায়দুল, শিশির ইসলাম, কাওসার আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করতে শিখায় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সাঃ কে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শ কে অপমান করা হয়।
মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।