মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ টি কাকা তোয়া পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (২৫ আগষ্ট) ভোরে শার্শা সীমান্ত এলাকা থেকে পাখি গুলো আটক করা হয়। যার মুল্য ১২০০০০ লক্ষ টাকা।এ সময় কোন পাচারকারী আটক হয়নি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানী চক্র বাংলাদেশ থেকে কাকা তোয়া পাখি ভারতে পাচারের করার জন্য সীমান্তে পৌছালে এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পাখি গুলো আটক করা হয়।
আটক কাকা তোয়া পাখি গুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে।


