× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট

শরণখোলা আ.লীগ নেতা সরোয়ার হোসেন তালুকদার না ফেরার দেশে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের শরণখোলায় সরোয়ার হোসেন তালুকদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন (ইন্নালিল্লাহি…রজিউন)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উপজেলার খাদা গ্রামের মৃত চানমিয়া তালুকদারের ছেলে সরোয়ার হোসেন তালুকদার রায়েন্দা ইউনিয়নের খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগ নেতা সরোয়ার তালুকদার গত ৭ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনার ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

আওয়ামী লীগ নেতা সরোয়ারের মৃত্যুতে বাগেরহাট – ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত গভীর শোক প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..