× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে চন্দ্রগঞ্জ”।

শনিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চত্তরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই ক্যাম্পেইন শুরু করা হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচিতে কিশোর, তরুণ ও যুবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

“রক্তে রঞ্জিত বাংলার মাটি, মানব সেবায় করবো খাঁটি” নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন, রক্ত দিন, জীবন বাঁচান, এসব স্লোগান নিয়ে একদল তরুণ ও যুবক “রক্তের বন্ধনে চন্দ্রগঞ্জ” এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আল আমিন, জিয়াউল হক, রেদোয়ান কিসলু, জনি তারা জানান, এ সংগঠনের মূল লক্ষ্য রক্তের প্রয়োজনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে বাঁচাতে সহযোগিতা করা। তারা বলেন, আমাদের সংগঠনের কোনো কমিটি নেই। এ সংগঠনে সবাই কর্মী, সবাই নেতা। নেতৃত্ব নিয়ে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয়, মূলত এ কারণেই কোনো কমিটি করা হয়নি। সবাই এখানে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..