× Banner
সর্বশেষ
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী

রেগে আগুন ক্যাটরিনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ক্যাটরিনা কাইফ রেগে আগুন। তবে হৃদয়ঘটিত কোনো কারণে নয়। ফিতুর একটি দৃশ্য নিয়ে ভীষণ চটেছেন এ লাস্যময়ী কন্যা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত খবরে বলা হয়েছে, এ সিনেমায় নায়ক-নায়িকার একটি অন্তরঙ্গ দৃশ্য শুট করার পর তা পরিচালকের মনমতো হয়নি। পরিচালক এ দৃশ্যটি পুনরায় শুট করতে বলেন। আর এতেই রেগে যান ক্যাটরিনা। এ সময় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। পরে প্রযোজক ক্যাটরিনাকে শান্ত করেন।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এমনিতেই কঠিন কাজ। তাই পুনরায় এ দৃশ্যে অভিনয় করা আমার জন্য বেশ কষ্টসাধ্য।’

শুরু থেকেই ফিতুর সিনেমা নিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে পরিচালক অভিষেক কাপুরকে। এ সিনেমায় অভিনেত্রী রেখাকে নির্বাচন করা হয়েছিল একটি চরিত্রে কিন্তু তা ভেস্তে যায়। পরবর্তী সময়ে নায়িকা ক্যাটরিনাকে নিয়েও বেশ বেগ পেতে হচ্ছে এ নির্মাতাকে। এতে ক্যাটের বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর।

 


এ ক্যটাগরির আরো খবর..