মেহের আমজাদ,মেহেরপুর (৩০-১১-১৭)ঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাই কাজের শুভ উদ্বোধনের কাজ বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা হলরুমে বিদ্যুত কেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাই কাজের প্রদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলোসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


