ভারতের রাষ্ট্রপতির চেহারা নিয়ে কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি।
পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অখিল গিরি, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৈহিক সৌন্দর্য সম্পর্কে কটুক্তি করেছেন। নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণ মঞ্চে ভাষণ দানকালে তিনি বলেছেন, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল? … … তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অখিল গিরির এহেন কুরুচিপূর্ণ মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। অখিল গিরির পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীপক্ষ। তারা বলেছেন, রাষ্ট্রপতি একজন নারী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তৃণমূল কংগ্রেস নেতাদের নারীদের প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই, আদিবাসী সম্প্রদায়কে তারা সম্মান করে না।



