× Banner
সর্বশেষ
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি: একটি বিশ্লেষণ

অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করলো মোদী সরকার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ রাম মন্দির তৈরির জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে ১ টাকা দিয়েছে কেন্দ্র আর এর মধ্য দিয়েই অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে।

রাম মন্দির তৈরির জন্য জমি দিয়েছে কেন্দ্র। আজ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে ১ টাকা দিয়ে অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ এক আধিকারিক কেন্দ্রের হয়ে ট্রাস্টে ১ টাকা দিয়ে নির্মাণের কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ডোনেশন, গ্র্যান্ট, সাবস্ক্রিপশন, ক্যাশ, স্থাবর সম্পত্তি নিঃশর্তভাবে দান করা যেতে পারে।

অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দির থেকে ৩০ কিমি দূরে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার। সেই জমি এবার সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। অযোধ্যা পুরসভার ধন্নিপুরে মসজিদ তৈরির জন্য জমি চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার।

লখনউ হাইওয়ের পাশেই রয়েছে এই ধন্নিপুর গ্রাম। এদিকে মসজিদের জন্য জমি চিহ্নিত হলেও এই জমি সুন্নি ওয়াকফ বোর্ড নেবে কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। জমি চিহ্নিতকরণে উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকা নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি বৈঠক ডেকেছে সুন্নি ওয়াকফ বোর্ড। সেই বৈঠকেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে অযোধ্যা মামলায় দেশের শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে কোনও আবেদন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড।


এ ক্যটাগরির আরো খবর..