শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ৭ এপ্রিল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র) প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকার্তা ডাঃ অসিম কুমার সমদ্দারের সভাপতিত্বে এবং পরিসংখ্যানবিদ বলরাম কির্তনীয়ার পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কাজী মাহমুদা সুলতানা, ডাঃ দিবাকর বসাক সহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।