রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্দ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ও ভ্যান চালকদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন এর নিজ উদ্দ্যোগে  বৃহস্পতিবার রাণীনগর উপজেলার হাসপাতাল গেট, উপজেলা গোল চত্বর, সদর বাজার, রেল স্টেশন সহ উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এদিন হতদরিদ্র মানুষ ও ভ্যান চালকদের মাঝে ৫ শ মাস্ক ও লিফলেট নিজ হাতে বিতরণ করেন নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।