রাজৈরে পূর্ব শত্রুতার জেরসহ আলাদা দুটি সংঘর্ষে মহিলাসহ দুজন নিহত

রাজৈরে পূর্ব শত্রুতার জেরসহ আলাদা দুটি সংঘর্ষে মহিলাসহ দুজন নিহত
মোঃফরহাদ শেখ, রাজৈর, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ও জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুই পক্ষের সংর্ঘষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
রাজৈর থানা পুলিশ আজ বুধবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্যে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক ঘটনায় নিহতরা হলেন- রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত যীতেন মন্ডলের ছেলে নির্মল মন্ডল (৫৫) ও একই উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লবাড়ী গ্রামের সুধীর রায়ের স্ত্রী প্রমিলা রাণী রায় (৫০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পরী বাইনের সাথে নির্মল মন্ডলের (৫৫) বিরোধ চলছিলো। মঙ্গলবার রাত ১০টার দিকে নির্মল মন্ডল পরী বাইনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এসময় নির্মল মন্ডলের মাথায় পরী বাইন হাতুড়ী দিয়ে আঘাত করলে তাকে দ্রুত রাজৈর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে নির্মল মন্ডল মারা যায়। এই ঘটনায় আরও দুই জন আহত হয়। রাজৈর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে প্রতিপক্ষ পংকজ বিশ্বাস, শংকর বিশ্বাসসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লাবাড়ী এলাকায় মঙ্গলবার সন্ধ্যার দিকে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কমলেশ রায়ের সাথে সুকান্ত রায়ের বাক-বিতাণ্ডা হয়। এ সময় সুকান্তের মা প্রমিলা রানী রায় ঝড়গা মিমাংসা করার চেষ্টা করলে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে সুকান্ত তার মাকে নিয়ে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।