মাদারীপুরের রাজৈরে খাদ্য সামগ্রী পেল কয়েক হাজার পরিবার

মাদারীপুরের রাজৈরে খাদ্য সামগ্রী পেল কয়েক হাজার পরিবার
মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার: মরনঘাতী করোনা ভাইরাসের কারনে মাদারীপুরের রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও রাজৈর  পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় কর্মহীন ও দুঃস্থ প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদারীপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীন চৌধুরী’র নিজস্ব অর্থায়নে এই সহয়তা দেয়া হয়। গতকাল শনিবার রাজৈর উপজেলার হরিদাসদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে তার নীজ বাড়িতেই নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও সাবান দেয়া হয়। করোনার দিনে এসব খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি অসহায় কর্মহীন ও দুঃস্থ পরিবার।
এ সময়  কৃষকলীগ নেতা শাহীন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কঠিন সময় পার করছে  খেটে খাওয়া সাধারন মানুষ।বর্তমান করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে,পাশাপাশি নিন্মমধ্যবর্তী পরিবার গুলো ও। এমতাবস্থায় আমার পক্ষ্য  থেকে রাজৈরের ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৩ হাজার অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।
যা ইতোমধ্যেই প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন, আমি খাদ্য সহযোগিতার পাশাপাশি বিভিন্নভাবে অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে  যাচ্ছি। এবং আগামীতে ও এ ধারা অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।