রাজৈরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের পশ্চিম রাজৈরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‍্যাবের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার পশ্চিম রাজৈরের রাশেদ আকন ছেলে মো. ফিরোজ আকন ও হানিফ শেখ ছেলে আলম শেখ।

এএসপি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের এক দল সদস্য এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩টি ইয়াবা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।